তিন প্যানেল মেয়র নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়রের তিনটি পদে গতকাল মঙ্গলবার নির্বাচন হয়েছে। ২৭ জন সাধারণ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের নির্বাচিত করেন।নির্বাচিত ব্যক্তিরা হলেন: প্রথম প্যানেল মেয়র পদে সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওবায়েদউল্লাহ, প্যানেল মেয়র-২ পদে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ও প্যানেল মেয়র-৩ (নারী) ৫ নম্বর ওয়ার্ড সংরক্ষিত আসনের শারমিন হাবিব্রবিন্নী।বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম সভা নগর ভবনের তিনতলায় অনুষ্ঠিত হয়। সভায় মেয়র সেলিনা হায়াৎ আইভী সভাপতিত্ব করেন। সভায় সিটি করপোরেশনের ২৭ জন সাধারণ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর অংশ নেন।সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনউল্লাহ নূরী জানান, ওবায়েদউল্লাহ ১৭ ভোট, নজরুল ইসলাম ১৮ ভোট, শারমিন হাবিব বিন্নী ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমিনউল্লাহ নূরী আরও জানান, প্রথম সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এই দিন সভায় নির্বাচিত কাউন্সিলরদের দায়িত্ব বণ্টন করা হয়।