তিন প্রকৌশলী আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার ভবনধসের ঘটনায় করা হত্যা মামলার প্রকৌশলী এমতেমামসহ তিনজনকে আবার দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিচারিক হাকিম তৈয়বুর হাসান এই আদেশ দেন। গতকাল তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করে সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল আসামিরা নিজেরাই তাঁদের পক্ষে জামিনের শুনানি করেন। আদালত তা নাকচ করে দেন। তবে আদালত মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।অন্য যাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন সহকারী প্রকৌশলী আলম মিয়া ও আবদুর রাজ্জাক খান।