তিন প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জোটপুকুরিয়া বাজার এলাকা থেকে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. হাসান (২৫), একই উপজেলার শেখেরখিল এলাকার মো. রুহুল আমিনের ছেলে রবি আলম (২৬) ও পশ্চিম বৈলগাঁও এলাকার মো. নবীর ছেলে মো. তৌহিদ (৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার করা তিন প্রতারক পথচারী ও বাজার করতে আসা নারীদের টার্গেট করে তাঁদের কাছে গিয়ে সোনার রং করা পিতলের বারকে সোনার বার বলে প্রচার করে নকল বারটি হাতে ধরিয়ে দিয়ে নারীর পরিধেয় স্বর্ণালংকারগুলো খুলে নিয়ে দ্রুত সটকে পড়তেন।