প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্যের মূল্যতালিকা ও লাইসেন্স ছাড়া ব্যবসা করায় গাজীপুরের কালীগঞ্জের তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম শারমিন আক্তার ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করেন। আদালত সূত্রে জানা যায়, উপজেলার নাগরী বাজারে কালীগঞ্জ থানার এসআই মো. গোলাম মাওলাকে সঙ্গে নিয়ে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় মূল্যতালিকা ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় বাজারের তিনটি মুদি দোকানকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।