তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে গতকাল রোববার তুরাগ এলাকার একটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন মোহাম্মদপুরে আরও দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের উদ্যোগে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তুরাগ এলাকার ফুড প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালান। এ সময় অনুমোদনহীন ঘি বিস্কুট, টোস্ট বিস্কুট উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
একই দিন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরে ভেজালবিরোধী অভিযান চালান। এ সময় পচা-বাসি ইফতার সামগ্রী বিক্রি এবং পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরির দায়ে মীর আল আমিন হোটেলকে ৫০ হাজার এবং শরিফ হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি