তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আইসক্রিম তৈরির নকল সামগ্রী তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে এবং বাসি ইফতারসামগ্রী তৈরির দায়ে এক রেস্তোরাঁকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশ গতকাল বুধবার এই অভিযান পরিচালনা করে।
এর মধ্যে অবৈধভাবে আইসক্রিম তৈরির সামগ্রী তৈরির অপরাধে বাবুবাজারের ঢাকা প্রিন্টিং প্রেসকে ৮০ হাজার টাকা এবং লুৎফর এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া রমনার ইউরো আসিয়ানা চায়নিজ রেস্তোরাঁকে বাসি ইফতারসামগ্রী বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তাসমীয়া জায়গীরদারের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক গোবিন্দ কুমার ঘোষ।
ছয় প্রতিষ্ঠানকে জরিমানা: এদিকে বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চারটি ভ্রাম্যমাণ দল গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করে। এর মধ্যে মান্ডার ভুইয়া ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা, শেওড়াপাড়ার আদর রেস্তোরাঁকে ১০ হাজার, মিরপুর-৬ নম্বরের উপভোগ কাবাব ঘরকে ১০ হাজার, মুগদার রেড রোস্টার রেস্টুরেন্টকে সাত হাজার, রাজারবাগের চমচম ঘরকে ১০ হাজার এবং কাজীপাড়ার বনফুল অ্যান্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।