তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের পাথরঘাটার ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার বেলা একটায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
করপোরেশন সূত্রে জানা গেছে, চাক্তাই খালে গাছের গুঁড়ি ফেলে জোয়ার-ভাটার স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত করায় জাহাঙ্গীর স মিলকে ১০ হাজার টাকা, ময়লা-আবর্জনা ও বালু ফেলে মরিয়ম বিবি খাল ভরাটের দায়ে স্বাদ কারখানাকে ১০ হাজার টাকা এবং করপোরেশনের সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় রফিক অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।