তিন প্রসূতির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় ইসলামিয়া কমিউনিটি হাসপাতালে চিকি ৎ সকের গাফিলতি ও অবহেলায় তিনজন প্রসূতির মৃত্যু এবং হাসপাতালের অব্যবস্থাপনা-অনিয়মের প্রতিবাদে গতকাল বুধবার সর্বস্তরের মানুষ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।নোঙর সাহিত্য গোষ্ঠীর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ইসলামিয়া হাসপাতালে নিয়মিত কোনো চিকি ৎ সক নেই। ন্যূনতম আধুনিক চিকি ৎ সার কোনো ব্যবস্থা নেই। এখানে সার্বক্ষণিক কোনো চিকি ৎ সক থাকেন না। রাজশাহী থেকে চিকি ৎ সকেরা এসে ব্যবস্থাপত্র দিয়ে চলে যান। চিকি ৎ সক ফাতেমা সিদ্দিকা প্রতি শুক্র ও শনিবার ঈশ্বরদীতে এসে গড়ে ৩০০ জন রোগী দেখেন। সংগঠনের সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য জসিম উদ্দীন মণ্ডল, এসএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ফজলুর রহমান, কলেজ টিচার্স ফোরামের সভাপতি আতাউল হক, আবদুল হাকিম, শাহিনুর রহমান প্রমুখ।এর আগে শহরের বটতলা থেকে শুরু করে বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে অভিযুক্ত চিকি ৎ সক ফাতেমা সিদ্দিকাকে অবিলম্বে গ্রেপ্তার ও হাসপাতাল বন্ধ রাখার দাবি করা হয়।গত শনিবার দেড় ঘণ্টার ব্যবধানে ঈশ্বরদীতে ইসলামিয়া কমিউনিটি হাসপাতালে চিকি ৎ সকের দায়িত্বহীনতার কারণে প্রসূতি মাসুমা খাতুন (৩০) ও রানী খাতুনের (২৬) মৃত্যু ঘটে। এই ঘটনায় ওই রাতে প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে তালা লাগিয়ে দেওয়া হয়। গত ২৩ জুলাই ফাতেমা সিদ্দিকার অবহেলায় চাইনা খাতুন (৩১) নামে আরেক প্রসূতির মৃত্যু ঘটে।