তিন প্রার্থীই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে দুজন স্নাতক ও একজন অষ্টম শ্রেণি পাস। আবার পেশায় তিনজনই ব্যবসায়ী। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া প্রার্থীদের হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সুশান্ত দাস ওরফে শান্ত। তিনি স্নাতক পাস। গত নির্বাচনে তিনি ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। আরেক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন। তিনি বাণিজ্যে স্নাতক (বিকম) পাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নওয়াপাড়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে নির্বাচন করছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও শ্রমিক দলের উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেন। তিনি হলফনামায় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস উল্লেখ করেছেন। তিনি বিগত নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হককে হারিয়ে মেয়র নির্বাচিত হন।