তিন প্রার্থীকে জরিমানা একজনের বিরুদ্ধে মামলার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই দিনে তিনজন প্রার্থীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া আদালত এক প্রার্থীর বিরুদ্ধে মামলার সুপারিশ এবং ১১ জনকে সতর্ক করে দিয়েছেন।গতকাল রোববার বিকেলে প্রায় ৫০০ কর্মী-সমর্থক নিয়ে ঢোলবাদ্য বাজিয়ে মিছিল বের করেন ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবদুল মালেক। প্রার্থী নিজে মিছিলের সামনে থেকে দুই হাত নেড়ে এলাকাবাসীকে স্বাগত জানান।আবদুল মালেক অবশ্য দাবি করেন, ‘আমি মিছিল করিনি, শুধু ভোটারদের সালাম দিতে মাইক নিয়ে বের হয়েছিলাম। এ সময় আমার প্রতি ভালোবাসা দেখিয়ে কিছু লোক স্লোগান দেয়।’গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ৫০-৬০ জন লোক নাগরিক কমিটির মেয়রপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নগরের বক্সিরহাট, শহীদ মিনার, নিউ মার্কেট ও জুবলি রোড এলাকায় মিছিল করে। তবে প্রার্থী নিজে এ মিছিলে ছিলেন না। নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারা মিছিল করেছে জানি না। সেখানে রোববার মিছিল করার কোনো কর্মসূচি আমাদের ছিল না।’এদিকে গতকাল বিকেলে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কমিশনার প্রার্থী নাজমুল হকের (বাস প্রতীক) বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করে চিঠি দেন ভ্রাম্যমাণ আদালত। বিধিভঙ্গ করে ছাপানো পোস্টার অপসারণ না করায় প্রার্থীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কুল প্রতীপ চাকমার নেতৃত্বে পরিচালিত আদালত গত শনিবার বিধিভঙ্গের অভিযোগে একজন মেয়র প্রার্থী ও দুই কমিশনার প্রার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করেন।