তিন প্রার্থীর পক্ষে বড় তিন প্রচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে তিন মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন তিনটি রাজনৈতিক দলের তিনজন বড় নেতা। বিএনপি-সমর্থিত প্রার্থী সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় ভোট প্রার্থনা করছেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবু হানিফ আজাদের পক্ষে প্রচারণায় আছেন কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান। কৃষক শ্রমিক জনতা লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সানোয়ার হোসেনের পক্ষে প্রচারণায় নেমেছন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।