তিন ফল বিক্রেতাকে র্যা বের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ খেজুর ও উল্লিখিত সংখ্যার চেয়ে প্রতি ঝোপায় কম লিচু বিক্রির দায়ে তিন ফল বিক্রেতাকে সাজা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত রোববার মিরপুরের শাহ আলী ফল মার্কেটে অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।
র্যাব জানিয়েছে, রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাব-৪-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. জামাল (৩২) নামে একজন ফল বিক্রেতার বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান জামালকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।
এ ছাড়া অভিযানে আনিসুর রহমান (২৭) ও মো. সুমন (৩০) নামে দুই লিচু বিক্রেতার বিরুদ্ধে প্রতি ঝোপায় উল্লিখিত সংখ্যার
চেয়ে কমসংখ্যক লিচু বিক্রির প্রমাণ পাওয়া যায়। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।