তিন বখাটের বিচার করল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন বখাটের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা এমন ঘটনা ঘটালে ৩০ হাজার টাকা করে জরিমানা দিতে বাধ্য থাকবে। পাশাপাশি অভিভাবকদের কাছে ক্ষমা চাওয়ানো হয়েছে। শনিবার সাগরদীঘির পশ্চিমপাড় চার মহল্লার আবদাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সালিস বৈঠকে এ শাস্তি দেওয়া হয়। সালিসে এড়ালিয়া পাড়ার মাহফুজ, মাদারীটুলার পলাশ মিয়া ও লামাপাড়ার শাহিনুর মিয়া দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ মাস ধরে ওই দুই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করত তিন বখাটে। জোরপূর্বক প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে একপর্যায়ে ভয়ভীতি দেখানো শুরু করে তারা।আবদাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই তিন যুবকের শাস্তি হিসেবে বিচারে যে রায় দেওয়া হয়েছে, তা তাদের সংশোধন করার জন্য।