তিন বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি)। ‘ক্যারিয়ার ফেস্ট’ নামে এ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আগামীকাল বুধবার। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি গ্যালারিতে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। বুধবার সকাল ১০টায় র‌্যালির মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। দুই দিনব্যাপী পূর্তি উৎ​সবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।