তিন বছরে কলেজ পর্যায়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী তিন বছরের মধ্যে কলেজ পর্যায়ে ও পাঁচ-ছয় বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হয়ে যাবে।

গতকাল রোববার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিনা মূল্যে বই, উপবৃত্তি, চাকরিতে কোটা সংরক্ষণের মতো বিভিন্ন পদক্ষেপের ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এখন ছাত্রের চেয়ে ছাত্রী বেশি। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও ছাত্রীসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে সরকারের যে সাফল্য তাতে মূল ভূমিকা পালন করেছেন শিক্ষকেরা। সরকার শিক্ষকদের মান-মর্যাদা ও স্বার্থ রক্ষায় সম্ভব সবকিছু করবে। এ জন্য সরকারের ওপর আস্থা রেখে জাতিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিবেদিত প্রাণে পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

কলেজের অধ্যক্ষ মাহবুবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকও বক্তব্য দেন।