তিন বছরে ৩২ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এক বছরের মধ্যে ১৩ থেকে ১৭ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে। সরকারের তিন বছরে মোট ৩২ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা রয়েছে। পুলিশ উপপরিদর্শক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের কারণে দেরি হচ্ছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব শাখায় লোক দরকার। জনবল বাড়াতে টাকার দরকার। এর সঙ্গে সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয় জড়িত। আমরা যত তাড়াতাড়ি কাজ করতে চাই না কেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেরি হয়ে যায়। পুলিশের গাড়ি দরকার। সংসদে সবাই আমাকে গাড়ির জন্য ধরে। ৪৮৭ কোটি টাকার একটি প্রকল্প দিয়েছি। পরিকল্পনা থেকে অর্থ, অর্থ থেকে অমুক মন্ত্রণালয়ে ফাইল যাচ্ছে। এই হচ্ছে জটিলতা। তার পরও চেষ্টা করছি এর মধ্যে ভালো কিছু করার।’সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নিজ স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ইস্যুবিহীন হরতাল ডেকেছে।