তিন বছরের মধ্যে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, আগামী তিন বছরে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জের হরিদাসপুরে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষের দিকে। কেন্দ্রটি চালু হলে গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা পূরণ হবে।