তিন বছরের মধ্যে ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন বছরের মধ্যে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের প্রক্রিয়ার অংশ হিসেবে পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের (এসপিআই) সঙ্গে এক চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এসপিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ব্রুস ক্রাসেলস্কি এবং বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ।এ সময় টেলিযোগাযোগমন্ত্রী বলেন, এসপিআইয়ের সঙ্গে এ চুক্তির ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল। তিনি আগামী দুই বছরের মধ্যে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসপিআইয়ের দলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন এসপিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ব্রুস ক্রাসেলস্কি।শুভেচ্ছা বক্তব্য দেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি বলেন, পরামর্শক প্রতিষ্ঠান এসপিআইয়ের বিশেষজ্ঞরা আগামী তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাজার পর্যবেক্ষণ, বাজারজাত, গ্রাউন্ড স্টেশন ব্যবস্থাপনা ও বাংলাদেশের বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেবেন।অন্যদের মধ্যে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।