তিন বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তিন বছরের একটি মেয়েশিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। গুরুতর আহত শিশুটি বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে দুলাল মিয়া (২৫) নামের তাঁর এক চাচাকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির মায়ের বর্ণনা অনুযায়ী, গত রোববার বিকেল পাঁচটার দিকে খেলাধুলার জন্য মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় তার বাবার আপন চাচাতো ভাই দুলাল মিয়া খেলার কথা বলে তাকে হাত ধরে টেনে ঝোপের ভেতর নিয়ে যান। সেখানে দুলাল মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে তার দাদা-দাদি ছুটে যান। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দুলাল মিয়াকে দৌড়ে পালাতে দেখেন। শিশুটিকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে নেওয়া হয়।পাকুন্দিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে রাত ১২টার দিকে তারাকান্দি বাজার থেকে অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ধর্ষণের কারণে শিশুটির পায়ুপথে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা করেছেন।