তিন বছরের সদস্যপদ বিধান বহাল রাখার দাবি সুজনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের তিন বছরের সদস্যপদ থাকার যে বিধান, সেটি বহাল রাখার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
গতকাল রোববার সুজনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার এতে স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, নাগরিক সমাজের জোরালো আন্দোলনের কারণেই গণপ্রতিনিধিত্ব আদেশে ওই ধারা সংযোজন করা হয়েছিল। কিন্তু আইন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি বিধানটি তুলে দিয়ে বিল চূড়ান্ত করেছে। সেটি হলে রাজনীতিতে দল বদলের অশুভ প্রতিযোগিতা, টাকার খেলা, কালোটাকার মালিকদের রাজনীতিতে অংশগ্রহণ, মনোনয়ন বাণিজ্য—এসব অনেক বাড়বে।