তিন বাংলাদেশি তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের একটি মাদ্রাসায় ও কলেজে অধ্যয়নরত তিন বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আটটার দিকে সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইসলামি জিহাদ সম্পর্কিত কয়েকটি বই উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন তরুণ কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কি না তা খোঁজখবর নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুর রহিম (২৭) ও মাহমুদ হোসেন (২১) ভারতের উত্তর প্রদেশের শাহারামপুর মাদ্রাসা এবং ইয়াসিন আলি (২২) শাহারামপুর ইংরেজি কলেজের ছাত্র। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা