তিন বাংলাদেশি বাড়ি ফিরলেন আট মাস পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চানপুর সীমান্ত থেকে আট মাস আগে বিএসএফের হাতে আটক তিন বাংলাদেশি নাগরিক গতকাল রোববার বাড়ি ফিরেছেন।
তাঁরা হলেন তাহিরপুর উপজেলার রজনী লাইন গ্রামের মতি মিয়া, আতাউর মিয়া ও সিদ্দু মিয়া। সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে আসেন। বর্তমানে তাঁরা নিজ নিজ বাড়িতে রয়েছেন।