তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর ফতেপুর সীমান্ত এলাকা থেকে গতকাল শনিবার তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।বিএসএফের ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন: শিবগঞ্জের চর হাসানপুর পোড়াপাড়ার সেন্টু মিয়ার ছেলে বাবু (২৬), শিবগঞ্জের বিশরশিয়া গ্রামের গুমানী বিশ্বাসের ছেলে আজাদ মিয়া (৩০) ও পাকা ইউনিয়নের চরপাকা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে আসাদুল মিয়া (৩২)।বিজিবি-৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান জানান, ধরে নিয়ে যাওয়া ব্যক্তিদের সবাই গরু ব্যবসায়ী। সকালে গরু আনার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফের চাঁদনিচকের জওয়ানেরা তাঁদের ধরে নিয়ে যান। তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।