তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশিকে গতকাল রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মির্জাকান্দা গ্রামের বেবুল মণ্ডলের ছেলে উত্তম মণ্ডল (২২), ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের নারায়ণ মণ্ডলের ছেলে লিটন মণ্ডল (১৯) এবং একই গ্রামের মরন মণ্ডলের ছেলে আহসানন্দ মণ্ডল (২৫)।
সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্ত চৌকিতে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি অভিভাসন তল্লাশি (আইসিপি) ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দর পাল।
আবদুল মান্নান জানান, ভারতে অনুপ্রবেশের দায়ে ওই তিন ব্যক্তিকে হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে।