প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদাপুর ইউনিয়নের ভারদি ও দাদপুর গ্রামে গত সোমবার দিবাগত রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী জানান, আট-দশজন মুখোশধারী ডাকাত রাত দেড়টার দিকে ভারদি গ্রামের আক্কাস মৃধার বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতেরা জানালা ভেঙে ঘরে ঢুকে লোকজনকে জিম্মি করে ৪০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে ডাকাতেরা পাশের দাদপুর গ্রামে আশরাফ মুন্সী ও মুকুল মুন্সীর বাড়ি থেকে স্বর্ণালংকার ও মূল্যবান বিভিন্ন জিনিস লুট করে।