প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে। রাত সোয়া ১২টার দিকে প্রথমে নওয়া মিঠাপুর গ্রামে রেজাউল করিমের বাড়িতে ডাকাতি হয়। এরপর ডাকাতেরা তাঁর ভাই খন্দকার সাহেব আলীর বাড়িতে ডাকাতি করে। ডাকাতেরা এরপর ওই গ্রাম থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত মিঠাপুর গ্রামের মো. তজিবরের বাড়িতে ডাকাতি করে।
ফরিদপুর অফিস