তিন বেকারিকে জরিমানা, দুটিকে সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য বিক্রি করার অপরাধে গতকাল মঙ্গলবার একটি ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার তিনটি বেকারিকে জরিমানা ও দুটি বেকারিকে সিলগালা করেছেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত আবুল হাসনাত রোডের দয়াল ভান্ডারকে ২৫ হাজার টাকা, সিটি বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা এবং নাজিমউদ্দিন রোডের ঢাকা বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সিলগালা করা বেকারি দুটি হলো আবুল হাসনাত রোডের মান্নাফ বেকারি অ্যান্ড কনফেকশনারি ও নাজিমউদ্দিন রোডের রাব্বী বেকারি অ্যান্ড কনফেকশনারি।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।