তিন ব্যক্তিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রামঞ্চে বোমা হামলা মামলায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আসাদুল্লাহ আল গালিবসহ তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক আবুল হাসনাত মো. আবদুল ওয়াদুদ গতকাল বুধবার এই রায় দেন।
খালাস পাওয়া অপর দুই ব্যক্তি হলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কোটপাড়ার শফিক উল্লাহ এবং বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের জয়নাল সরকার। ২০০৫ সালের ১৪ জানুয়ারি শাজাহানপুরের শাহ রওশন জামাল উচ্চবিদ্যালয় মাঠে যাত্রামঞ্চে বোমা হামলা চালানো হয়। এতে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন।