তিন ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম এ কে এম সারোয়ার জাহান গতকাল শুক্রবার এ রায় দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নলডাঙ্গা গ্রামের মুক্তার সেখ (৪৫), গোপালনগর গ্রামের আনোয়ার হোসেন (৩৫) ও কালেরপাড়া গ্রামের হোসনে রেজাকে (২৪) নিজ নিজ এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে আটক করে। পরে তাঁদের গতকাল ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ধুনট থানার এসআই রফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।