তিন ব্যক্তির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন, জামাল উদ্দিন সরকার ও মহিউদ্দিন। তাদের গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার মন্দভাগ গ্রামে মাদক সেবনের সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। ইউএনও বলেন, আদালতের কাছে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।