প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকত-সংলগ্ন ঝাউবাগানের গাছ কাটার অভিযোগে গতকাল রোববার স্থানীয় তিনজন পোনা মাছ শিকারির (আহরণকারী) বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় বন বিভাগের রেজু টহল ফাঁড়ির দায়িত্বে থাকা বনপ্রহরী ছামিউল ইসলাম কক্সবাজার মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন। মামলায় তিনটি ঝাউগাছ কাটার অভিযোগে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামের শাহাব উদ্দিন (২৫), গিয়াস উদ্দিন (২০) ও মো. ইসমাইলকে (২২) আসামি করা হয়।উখিয়ার ইনানী রেঞ্জের বন কর্মকর্তা সুনীল দেব রায় জানান, আসামিরা গত শনিবার ভোরে সোনারপাড়ার ঝাউবনে তিনটি ঝাউগাছ কেটেছেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও কয়েক শ গাছ কাটা প্রসঙ্গে জানতে চাইলে সুনীল বলেন, এগুলো আগে কাটা হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে ১৭টি মামলা হয়েছে।