প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরে সোহাগ (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছে সদর উপজেলার রাজাপুর গ্রামের আলমগীর, ইউছুপের ছেলে ইসমাঈল ও নুরু মিয়ার ছেলে রাজু। মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে আলমগীর, ইসমাঈল ও রাজুসহ পাঁচজন সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।