তিন ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গুলি করে হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর এ সাজা দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার টেনারি মোড় গ্রামের ভজন চন্দ্র সূত্রধর, পূর্ব দাশড়া গ্রামের সাইফুল ইসলাম এবং দৌলতপুর উপজেলার কাকরাখী গ্রামের কিনু মিয়া। রায় ঘোষণার সময় আদালতে সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।