তিন ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করায় কারখানার মালিকসহ ৩ ব্যবসায়ীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. মতিউর রহমান খান।
ওই তিন ব্যবসায়ী হলেন কীটনাশক ব্যবসায়ী বোয়ালমারীর উপজেলার জয়নগর এলাকার আবু মুঈদ চৌধুরী (৩৫), ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার নুরুল ইসলাম বিশ্বাস (৪৫) ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির ব্যবসায়ী শহরের গোয়ালচামট এলাকার আজাদ হোসেন (২০)।