তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে মানিকগঞ্জে তিন ব্যবসায়ীকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এ শারজিল হাসান ওই অর্থ দণ্ডাদেশ দেন। অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, জেলা শহরের বেশ কয়েকটি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অভিযোগ পেয়ে গতকাল দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও শহর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেন এবং অপর এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।