তিন ব্যবসায়ীকে জরিমানা, তিন মণ দুধ নালায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে দোকানে অনুপযোগী খাদ্যদ্রব্য রাখার দায়ে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় এবং দুধে পানি মেশানোয় তিন মণ দুধ নালায় ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান এই অভিযান চালান।ইউএনও জানান, বিশুদ্ধ খাদ্য আইনের আওতায় শহরের ব্যবসায়ী সুজিত চৌধুরীর দোকান, বাচ্চু চৌধুরীর দোকান ও রত্না সম্পা স্টোরে অভিযান চালানো হয়। এ সময় দোকানগুলো থেকে খাওয়ার অনুপযোগী পচা বিস্কুট, নোংরা সেমাই, হলুদ, চকলেট ও লবণ উদ্ধার করে ফেলে দেওয়া হয়। পাশাপাশি শহরের সান্যালপাড়া এলাকায় বাজারে অভিযান চালিয়ে পানি মেশানো প্রায় তিন মণ দুধ নালায় ফেলা হয়।