প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলায় তিন ব্যাংক কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড, ৩৩ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন কৃষি ব্যাংক নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থিত বাংলাদেশ চা বোর্ড শাখার তৎকালীন ব্যবস্থাপক শাহেদ হাসান, কর্মকর্তা মীর কাশেম ও ছুরত আলী।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কৃষি ব্যাংক চা বোর্ড শাখার গ্রাহক আনোয়ারুল আজিমের হিসাব থেকে ১৯৯১ সালের ১২ মার্চ পরস্পর যোগসাজশে ছুরত আলীর হিসাবে নিয়ে যান।