তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ২১ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক মহিলা শাখার ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তা এবং একটি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের (অনুসন্ধান ও তদন্ত-২) উপপরিচালক মো. আবু সাঈদ আহম্মেদ বাদী হয়ে এই মামলা করেন। আসামিরা হলেন: সোনালী ব্যাংক সাবেক মহিলা শাখার (বর্তমানে ফরেন এক্সচেঞ্জ) ব্যবস্থাপক আবদুস সামাদ (চাকরিচ্যুত), শহরের টানবাজার এস এম মালেহ রোড এলাকার মেসার্স ইউরো ফ্যাশন ওয়্যারের প্রোপাইটার জসিমউদ্দিন সরকার, বর্তমানে সাময়িকভাবে বরখাস্তকৃত ব্যাংকের কর্মকর্তা আবু হানিফ বেপারী এবং নারায়ণগঞ্জ প্রিন্সিপাল অফিসের সাবেক ডিজিএম বাকী বিল্লাহ (অবসরপ্রাপ্ত)। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ব্যাংকের বিধি লঙ্ঘন করে প্রথম ফোর্সড লোন হওয়ার পরও অব্যাহতভাবে ৫৮টি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে পোশাক কারখানা ইউরো ফ্যাশন ওয়্যারকে ঋণ প্রদানের পর তা পরিশোধ না করে ২১ কোটি ৬৮ লাখ আট হাজার ৭১৫ টাকা আত্মসাৎ করেন। উক্ত প্রতিষ্ঠানকে টাকা আত্মসাতে সহায়তা করেন ব্যাংকের ওই তিন কর্মকর্তা।