প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডিতে পরিচালিত এক অভিযানে তিনটি ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন এই অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন অঞ্চল-৫-এর অথরাইজড কর্মকর্তা এ জেড এম শফিউল হান্নান।
অভিযানে ধানমন্ডি ৬ নম্বর সড়কের একটি অনুমোদনহীন ১তলা ভবনের একাংশ ভেঙে দেওয়া হয়। বাকি অংশ অপসারণের জন্য ভবন মালিককে ১৫ দিনের সময় বেঁধে দেন ভ্রাম্যমাণ আদালত। একই সড়কের আরেকটি ১২তলা ভবনের ছাদ ও সামনের উন্মুক্ত অংশে নকশাবহির্ভূতভাবে নির্মিত অংশ ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ করা হয় ৭ নম্বর সড়কের ৬৯/৩ নম্বর বাড়ির সামনের একটি দোকান। বিজ্ঞপ্তি।