তিন ভাইবোন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন ভাইবোন ভোটযুদ্ধে নেমেছেন। ওই ইউনিয়নে নির্বাচন হবে ৭ মে। ইউনিয়নের স্বতন্ত্র (জামায়াত-সমর্থিত) চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুন্সী। তাঁর প্রতীক চশমা। তাঁর বোন ফেরদৌসী আরা ইউনিয়নের সংরক্ষিত (৪, ৫ ও ৬ নম্বর) ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন। আর ছোট ভাই মাহবুবার রহমানও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বর্তমানে এ ওয়ার্ডের সদস্য। মাহবুবার রহমান বলেন, ‘আমরা রাজনৈতিক পরিবার। জনসেবা করে যাচ্ছি। ভাইবোন সবাই মিলে যদি পদে আসি, তাহলে দোষ কী? জনগণ আরও বেশি সেবা পাবে।’