তিন ভাইয়ের তিন সন্তান তিন পদে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজো ভাই বদর উদ্দিনের ছেলে আলাউদ্দিন মেয়র পদপ্রার্থী। সেজো ভাই বাবর আলীর ছেলে ফয়েজ উদ্দিন কাউন্সিলর, আর বড় ভাই রমজান আলীর মেয়ে আসমা খাতুন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে এই তিন ভাইবোন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি এলাকায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।মেয়র প্রার্থী আলাউদ্দিন ব্যবসা করেন। তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন, বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য। ইতিপূর্বে তিনি আওয়ামী লীগ করতেন এবং দলীয় সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। কাউন্সিলর প্রার্থী ফয়েজ উদ্দিন ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসমা খাতুন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩) মহিলা কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি পেশায় গৃহিণী।