তিন ভাইয়ের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন ভাইয়ের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এ ঘটনায় নিহতদের চাচা সেলিম ফরাজী বাদী হয়ে গতকাল লালমোহন থানায় মাদ্রাজ পরিবহনের সংশ্লিষ্ট বাসচালক ও হেলপারকে আসামি করে মামলা করেছেন। এদিকে নিহতদের স্বজনেরা লাশ দাফন না করা পর্যন্ত ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল করতে দেবেন না বলে দাবি জানান। কিন্তু বাস মালিক সমিতি গতকাল ভোলার নয়টি রুটের সব কটিতে বাস চলাচল বন্ধ রাখা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাস চলাচল শুরু হয়। ফলে এসএসসি পরীক্ষার্থীসহ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোমবার থেকে নিহতদের পক্ষের সঙ্গে বারবার বৈঠক করে বাস চলাচল চালু করতে পারিনি। ফলে এলাকাবাসী ও প্রশাসনের কথামতো সব রুটেই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।’জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, নিহতদের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে লাশ দাফন করা পর্যন্ত ওই একটি রুটে বাস চলাচল বন্ধ রাখার কথা ছিল। গত সোমবার দুপুরে লালমোহন উপজেলার গজারিয়ায় সঙ্গীতা সিনেমা হলের সামনে বাস চাপায় মটর সাইকেল আরোহি এসএসসি পরীক্ষার্থীসহ তিন ভাই ঘটনাস্থলেই প্রাণ হারায়।