তিন ভাস্কর পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নাগাসাকি পিস পার্কে স্থাপনের জন্য নির্বাচিত তিনটি ভাস্কর্যের শিল্পী এবং সংশ্লিষ্ট আরও সাতজন শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্পীদের হাতে এ পুরস্কার তুলে দেন। নাগাসাকি পিস পার্কে বাংলাদেশের পক্ষ থেকেও একটি শান্তির ভাস্কর্য স্থাপন করা হবে। এ জন্য তিনটি শিল্পকর্ম চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন আণবিক বোমা হামলার শিকার নাগাসাকি শহরে ওই ঘটনার স্মৃতিতে পিস পার্ক গড়ে তোলা হয়। নির্বাচিত প্রথম ভাস্কর্যটির শিল্পী অনিন্দিয়া পণ্ডিত পাঁচ লাখ টাকার সনদ ও চেক গ্রহণ করেছেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মো. এমরান হোসেন ও মো. আসিফুর রহমানের ভাস্কর্য। তাঁরা তিন লাখ এবং দুই লাখ টাকার চেকসহ সনদ পেয়েছেন। বাসস