প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ গ্রেপ্তার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্ত এলাকা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র বলেছে, জমগ্রামে চোরাই গরু রয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন ওই তিন ব্যক্তি। সন্দেহ হলে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেয় গ্রামবাসী। বিজিবির টহল দল ওই তিনজনকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে পাটগ্রাম থানায় বিজিবির পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।