তিন মণ ধানে এক কেজি ইলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুরের বাজারে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ খুবই কম। উপজেলার মেঘনা নদীতে ধরা পড়া অল্প কিছু ইলিশ বাজারে এলেও তা অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকায়।
এদিকে স্থানীয় বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। অর্থাৎ এক কেজির একটি ইলিশ কিনতে হলে একজন কৃষককে কমবেশি তিন মণ ধান বিক্রি করতে হবে। ব্যবসায়ীরা জানান, গত বছর এই মৌসুমে এক কেজি করে ওজনের চারটি ইলিশ বিক্রি হয়েছিল আড়াই থেকে তিন হাজার টাকায়।