তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে গত শনিবার দুই নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা বড়ি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।সবুজবাগ থানা সূত্র জানায়, গত শনিবার রাত আটটার দিকে সবুজবাগ থানার ওহাব কলোনিতে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী রজনী (১৮) ও জুঁইকে (১৭) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশ কদমতলা থেকে মাদক ব্যবসায়ী হাদী চৌধুরী ওরফে মামুনকে (৩০) গ্রেপ্তার করে।