তিন মাদকসেবীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার তিন মাদকসেবীকে আটক করে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ এই রায় দেন। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, শাহজাদপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় দ্বারিয়াপুর গ্রামের লতিফুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫), ইকবাল হোসেনের ছেলে কাজল হোসেন (২৮) ও মাদলা গ্রামের রমজান ফকিরের ছেলে মনজেল ফকিরকে (২৫) আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ দণ্ড দেন। পরে সবাইকে জেলা কারাগারে পাঠানো হয়।