প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের অপরাধে গতকাল রোববার তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আছেন উপজেলার মির্জাপুর পুরাতন হাটখোলা গ্রামের মো. ওয়াসিম (৩৫), শহরের উত্তর সাহাপাড়ার মঞ্জু শেখ (২৮) ও জেলার নন্দীগ্রাম থানার ঠেংসর গ্রামের মনির হোসেন (২৫)। পুলিশের উপপরিদর্শক (এসআই) আকিবুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজা দেওয়ার পর তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি