তিন মামলায় আগাম জামিন পেলেন মিলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক তিনটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের দুই সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয় গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মিলনের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
গত ১৯ অক্টোবর চাঁদপুরের কচুয়া থানায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে মিলনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়। আজ আদালতে হাজির হয়ে এসব মামলায় আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চান তিনি। দুই সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন আদালত।
আদালতে মিলনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম মুনীর। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।