তিন মামলায় মির্জা ফখরুলের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে করা তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। তবে অন্য মামলায় থাকায় মির্জা ফখরুল এখনই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।
গত ১৬ এপ্রিল পল্টন থানায় করা নাশকতার একটি মামলায় মির্জা ফখরুলকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন আদালত। একই সঙ্গে পল্টন থানার আরও দুটি ও মতিঝিল থানার একটি মামলায় তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে দুই সপ্তাহের রুল দেন আদালত। গতকাল রুল শুনানি শেষে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় মির্জা ফখরুলকে জামিন দেন আদালত।